BJP News: একবেলা খাবারের টাকা জমিয়ে একটা একটা করে যন্ত্র কিনে রাখতে হবে: নীলাদ্রি শেখর দানা
ABP Ananda Live: তালডাংরা বিধানসভার উপনির্বাচনের প্রচারে গিয়ে নাম না করে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার। ১৩ নভেম্বর এই কেন্দ্রে উপনির্বাচন, তার আগে বিজেপি বিধায়কের হুঁশিয়ারি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 'একবেলা খাবারের টাকা জমিয়ে একটা একটা করে যন্ত্র কিনে রাখতে হবে'। 'চোখের ওপর চোখ রাখলে তার চোখ তুলে নিতে হবে'। 'দলটা অশিক্ষিত লোক ভর্তি, এটাই ওদের সংস্কৃতি', বিজেপিকে পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বর।
আর জি কর-কাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এদিকে এমনই এক আবহে সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন ফিরহাদ হাকিম বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে ফিরহাদের সমর্থন এবার পাশে দাঁড়িয়েছেন মদন মিত্র। তাঁর স্পষ্ট বক্তব্য, 'মাল বলার মধ্যে তো কোনও অন্যায় নেই। বিজেপি তো মাল-ই।'
এদিন মদন মিত্র বলেন, এর মধ্যে এফআইআর এর কী হবে আমি জানি না। ফলে ধরুন, যারা টিয়া পাখি নিয়ে বসে, এই দিন অমুকের মৃত্যু হবে, অমুকের জন্ম হবে, অমুক এই দিন চন্দ্রযানে যাবে, এই সবেই তো এফআইআর হওয়া উচিত। এফআইআর-টা কেন ? ভবিষ্যত বক্তব্যের জন্য তো ? মাল বলার মধ্যে তো কোনও অন্যায় নেই। বিজেপি তো মাল-ই।






















