21 July | প্রয়াত পঙ্কজ ব্যানার্জি বলেছিলেন, গুলিচালনার জন্য দায়ী ছিলেন মণীশ গুপ্ত : মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE : একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া। সেদিন কে ধর্মতলায় গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? এই নিয়ে যখন বারবার তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তর নাম উঠে আসছে, তখন বিধানসভায় দাঁড়িয়ে প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, 'প্রয়াত পঙ্কজ ব্যানার্জি বলেছিলেন, আমি বিশ্বাস করি যে, একমাত্র ব্যক্তি যিনি গুলিচালনার জন্য দায়ী ছিলেন, তিনি আর কেউ নন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্ত।'
২০১১ সালে ক্ষমতায় এসেই, ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনা নিয়ে, তদন্ত করতে কমিশন গঠন করেছিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এতদিন পর ক্ষমতায় এসে, সেই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করলেন মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারী। যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। কিনতু, যে ইস্য়ুকে সামনে রেখে মমতা বন্দ্য়োপাধ্য়ায় একের পর এক ভোটে লড়েছেন, তিনি সেই রিপোর্ট প্রকাশ্য়ে আনেননি কেন? এনিয়ে কটাক্ষ করে, আজ মুখ্য়মন্ত্রী বলেন, "যারা আপনাদেরকে ব্য়বহার করে MP হল, MLA হল, মন্ত্রী হল, মুখ্য়মন্ত্রী হল, চাটার্ড ফ্লাইটে চড়ল, হেলিকপ্টারে আকাশে থাকল, বাড়ি-গাড়ি-সম্পত্তি করল, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকিন্সে চিকিৎসা করাল, তাদের থেকে আপনারা দূরে থাকবেন।" 'ঋতব্রত-তৃণমূল'-এর সদস্য় মদন মিত্রও প্রশ্ন তুলেছেন, "কেন চ্য়াটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি? শ্বেতপত্র বার করুন।" পাল্টা কুণাল ঘোষের বক্তব্য়, "জ্য়োতি বসুর সরকার ছিল তখন। এখন যাঁরা সরকারে এসেছেন, তাঁরা তাঁদের... পর্যবেক্ষণের কথা বলতে পারেন। সেটাও একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েই হয়েছে।"

















