BJP Threats To TMC: তৃণমূল কর্মীদের ২১ জুলাইয়ের সমাবেশে যাওয়া আটকাতে বিজেপির হুঁশিয়ারি
তৃণমূল কর্মীদের একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়া আটকাতে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবেন বিজেপি কর্মীরা, হুঁশিয়ারি দিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সম্পাদক সুরেশ সাউ। কেন্দ্রীয় সরকারের জমি দখল হয়ে যাওয়ার অভিযোগ তুলে গতকাল পোলবায় প্রতিবাদ সভার আয়োজন করে বিজেপি। সেখানেই তৃণমূল কর্মীদের একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়া আটকাতে বিজেপি কর্মীরা ঝান্ডা নিয়ে বাড়ি ঘেরাও করবেন বলে হুঁশিয়ারি দেন বিজেপির হুগলির জেলা সম্পাদক। বাধা দিয়ে দেখুক, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।




















