Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
খাস কলকাতায় 'আক্রান্ত' বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের। অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বেধড়ক মার!। যাদবপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্তরা সৌম্যদীপ সাহা ও রাতুল মণ্ডল। শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ। অসামাজিক কার্যকলাপ দেখেই প্রতিবাদ করেন দুই বিজেপি কর্মী। প্রতিবাদ করার পরই মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, অভিযোগ বিজেপি কর্মীদের।
আরও পড়ুন - উস্তিতে গ্রেফতার তৃণমূল নেতাকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের। তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা তৌসিফ আহমেদ। তৌসিফ আহমেদ মগরাহাট-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। গতকাল উস্তি, দেউলা-সহ বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে পুনর্নির্মাণ। তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতাকে সোমবার গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর উদ্ধার হয় ৩টি আগ্নেয়াস্ত্র ও ৯টি কার্তুজ।





















