এক্সপ্লোর
Panchayat Election 2023: পাট খেত থেকে উদ্ধার সিপিএম প্রার্থীর এজেন্টের ক্ষতবিক্ষত দেহ
পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পরাজিত সিপিএম প্রার্থীর এজেন্টের রহস্যমৃত্যুু। বাড়ির কাছে পাট খেত থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন বাম প্রার্থী। মৃত সিপিএম কর্মীর নাম সঞ্জয় করণ। বছর ৪৬-র সঞ্জয় ইড়পালা গ্রাম পঞ্চায়েতের জয়বাগ গ্রামে সিপিএম প্রার্থী সুব্রত করণের পোলিং এজেন্ট ছিলেন। পরিবারের দাবি, গতকাল বাড়ি ফেরেননি সঞ্জয়। আজ সকালে তাঁর দেহ উদ্ধার হয়। রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জেলার
"মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?
আরও দেখুন





















