CBI: নিয়োগ-দুর্নীতি মামলার তদন্তে নতুন ৩ আধিকারিকের নাম দিল সিবিআই। Bangla News
নিয়োগ-দুর্নীতি মামলার তদন্তে নতুন ৩ আধিকারিকের নাম দিল সিবিআই। ডিআইজি পদমর্যাদার ৩ আধিকারিকের নাম দিল সিবিআই। কলকাতা, রাঁচি ও চণ্ডীগড়ে কর্মরত ৩ আধিকারিক হলেন সুধাংশু খারে, মাইকেল রাজ ও অশ্বিন সাংভি। ‘সিবিআই নির্দেশের প্রথম নির্দেশের সময় পঙ্কজ শ্রীবাস্তব ছিলেন, তিনি এখন কোথায়?’
‘জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘পঙ্কজ শ্রীবাস্তব সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা, বর্তমানে গাজিয়াবাদে সিবিআই প্রশিক্ষণ কেন্দ্রে আছেন’। জানালেন সিবিআইয়ের আইনজীবী।‘আমি এমন একজনকে চাই, যে রাজ্যের ভৌগলিক অবস্থান জানেন’, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।‘পঙ্কজ শ্রীবাস্তবকে কি ফিরিয়ে আনা সম্ভব?’। জানতে চেয়ে সিবিআইকে ১৫ মিনিট সময় দিলেন বিচারপতি, দুপুর সাড়ে ৩টেয় ফের শুনানি।
























