Morning Headlines: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে নোটিস সিবিআইয়ের | ABP Ananda LIVE
Morning Headlines: দ্রুত শুনানির আর্জি খারিজের পরই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে নোটিস সিবিআইয়ের। আজ নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। নবজোয়ার যাত্রা থামিয়ে কলকাতায় ফিরলেন অভিষেক। তদন্তে সহযোগিতার বার্তা দিয়েও সিবিআইকে চ্যালেঞ্জ অভিষেকের। সোমবার থেকে বাঁকুড়ায় ফের নবজোয়ার যাত্রা, ঘোষণা অভিষেকের। নবজোয়ার বন্ধ করতে চাইলে আমি যাব। হুঙ্কার মমতার। ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি খারিজের পর প্রধান বিচারপতির কাছেও সুরাহা পেলেন না অভিষেক। নতুন বেঞ্চ ঠিক হলে তারপর শুনানি, জানাল আদালত।বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ। সিঙ্গল বেঞ্চের ৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে।


















