এক্সপ্লোর
Anubrata Mandal: অনুব্রত মণ্ডলকে জেরা করতে আসানসোল জেলে সিবিআই অফিসাররা
গরুপাচার মামলায় ১৪ দিনের জেল হেফাজত শেষে আগামীকাল আসানসোল আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। তার ২৪ ঘণ্টা আগে বীরভূমের তৃণমূল (TMC) জেলা সভাপতিকে জেরা করতে আসানসোল জেলে পৌঁছলেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, বীরভূমের সমবায় ব্যাঙ্কের ৩৩০টি ডামি অ্যাকাউন্ট নিয়ে অনুব্রতকে জেরা করা হবে। গতকাল দিল্লির তিহাড় জেলে গিয়ে এই নিয়ে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, সায়গলকে জেরা করে পাওয়া তথ্য এবং সমবায় ব্যাঙ্ক সংক্রান্ত নথি সামনে রেখেই অনুব্রতকে জেরা করা হবে। গরুপাচার মামলায় এই প্রথম তিহাড় জেলে গিয়ে কাউকে জেরা করল সিবিআই (CBI)। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সমবায় ব্যাঙ্কে ডামি অ্যাকাউন্ট নিয়ে তদন্তে সায়গল হোসেনের নাম উঠে আসে। এই অ্যাকাউন্ট খোলা নিয়ে অনুব্রতর ছায়াসঙ্গী সব জানতেন বলে কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন।
জেলার
"একটা কালো অধ্যায়ের সূচনা করল", কী প্রসঙ্গে বললেন প্রতীপ চট্টোপাধ্যায়?
আরও দেখুন



















