Chandrakona | চন্দ্রকোণায় তৃণমূলের পার্টি অফিসে মিলল শয়ে শয়ে আধার কার্ড | Fake Aadhar Card
ABP Ananda LIVE : চন্দ্রকোণায় তৃণমূলের পার্টি অফিসে মিলল শয়ে শয়ে আধার কার্ড। তৃণমূলের পার্টি অফিসে মিলল শয়ে শয়ে আধার ও বেশ কয়েকটি জব কার্ড। আধার ও জব কার্ড আটকে রেখে জনগণের টাকা লুঠ তৃণমূলের, অভিযোগ বিজেপির।
তৃণমূলের অ্যাকাউন্ট বিতর্কে ঋতব্রত-সন্দীপনকে নিশানা কুণালের
তৃণমূলের অ্যাকাউন্ট বিতর্কে ঋতব্রত-সন্দীপনকে নিশানা কুণালের। "দলের অ্যাকাউন্ট থেকে ২৫ লক্ষ টাকা খরচ করেছেন ঋতব্রত", সন্দীপন খরচ করেছেন ২৭ লক্ষ টাকা, দাবি কুণাল ঘোষের। তৃণমূলের ৩টি অ্য়াকাউন্টে 'ডেবিট ফ্রিজ' করেছে পুলিশ। জমা থাকা ৪৪০ কোটি টাকা তোলা যাবে না বলে ব্যাঙ্ককে নির্দেশ পুলিশের। প্রথমে ব্য়াঙ্ককে চিঠি দিয়ে অ্য়াকাউন্ট থেকে লেনদেন বন্ধ রাখার আবেদন জানান অরূপ বিশ্বাস। বিধাননগর পুলিশের সাইবার থানার দ্বারস্থ হয় ঋতব্রত শিবিরও। তৃণমূলের অ্যাকাউন্ট বিতর্কে ঋতব্রত-সন্দীপনকে নিশানা কুণালের।

















