CIMA Art Gallery: সাধারণ মানুষের নাগালে শিল্পকলা, সিমা গ্যালারিতে শুরু হচ্ছে ‘আর্ট ইন লাইফ’
CIMA Art Gallery: সাধারণ মানুষের নাগালে শিল্পকলা। সিমা গ্যালারিতে শুরু হচ্ছে ‘আর্ট ইন লাইফ’। প্রদর্শনীতে থাকছে দেশের বিভিন্ন প্রান্তের শিল্পকর্ম নিয়ে তৈরি বিভিন্ন পোশাক। সোমবার থেকে একমাসের বেশি সাধারণের জন্য সাজানো থাকবে পসরা।
এ যেন এক ছাদের নীচে জীবনের নানা রং দিয়ে তৈরি এক উঠোন! প্রতি ক্ষেত্রেই শিল্পের ছোঁয়া। জীবনের নানা ক্ষেত্রে জুড়ে থাকা দেশের বিভিন্ন প্রান্তের শিল্পকর্ম নিয়ে সোমবার থেকে সিমা গ্যালারিতে শুরু হতে চলেছে প্রদর্শনী- 'আর্ট ইন লাইফ'। যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ফ্যাশন ডিজাইনার ও রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কোথাও নজর টানছে রকমারি পোশাক... আবার কোথাও পসরা সাজিয়ে যেন আপনারই অপেক্ষায় দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীদের তৈরি শাড়ি। উত্তরের কাশ্মীর থেকে দক্ষিণের তামিলনাড়ু, অন্ধ্র, কেরল কিংবা কর্নাটক। সব প্রান্তেরই উপস্থিতি রয়েছে সিমার প্রদর্শনীতে। পোশাক থেকে গয়না। মূর্তি থেকে মুখোশ। প্রতিটি শিল্প যেন নিজেই একটা গল্প!






















