CM Suvendu Adhikari: "নতুন করে মামলা করুন, যথাযথ পদক্ষেপ নিন", মুখ্যমন্ত্রীর নিশানায় কারা? | R G Kar
CM Suvendu Adhikari on R G Kar Case: তড়িঘড়ি অভয়ার শেষকৃত্য। কী ধামাচাপার চেষ্টা? মুখ্যমন্ত্রীর (West Bengal CM Suvendu Adhikari) নিশানায় নির্মল ঘোষ। পুলিশকে নতুন করে তদন্ত শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রীর।
এদিকে, হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) 'চোর' স্লোগান, গাড়ি ঘিরে বিক্ষোভ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা। গতকাল হালিশহর থানার হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু তৃণমূলকর্মীর। তোলাবাজি-সহ একাধিক অভিযোগে তৃণমূলকর্মী বিরজু কেওতকে গ্রেফতার করেছিল পুলিশ। মৃতের বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতার গাড়িতে কাদা লেপে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আমার গাড়িতে বিজেপির লোকেরা ইট মেরেছে, অভিযোগ মমতার।






















