CM Suvendu Adhikari: ''রাজ্যের কন্যাদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য", X হ্যান্ডল পোস্ট মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: ''নাবালিকা বিবাহ রুখতে বদ্ধপরিকর রাজ্য, এ ব্যাপারে জিরো টলারেন্স দেখানোর সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের'', এ নিয়ে মুর্শিদাবাদের CDPO, সামশেরগঞ্জ পুলিশ স্টেশনের দ্রুত অ্য়াকশনের প্রশংসায় মুখ্যমন্ত্রী। ''৯ ও ১০ সেপ্টেম্বর ২টি নাবালিকা বিবাহের উদ্যোগ নেওয়া হচ্ছিল, খবর পেয়ে তাদের উদ্ধার করেছে পুলিশ। যাঁরা এই উদ্যোগ নিয়েছিলেন তাঁদের বিরুদ্ধ মামলা রুজু করা হয়েছে, কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের কন্যাদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য, মেয়েদের শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ রাজ্য'', এক্স হ্যান্ডল পোস্টে উল্লেখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
এদিকে, সল্টলেক সিটি সেন্টারে ‘বিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোব’-এর উদ্বোধনে মুখ্যমন্ত্রী। ''পশ্চিমবঙ্গে ২৫০ টি সেন্টার তৈরির প্রতিশ্রুতি দিয়েছে এই সংস্থা। পশ্চিমবঙ্গে এই সংস্থা সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি দিয়েছে'', জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ''পুরুলিয়াতে ১০০ একর জমি কিনেছে এই সংস্থা'', ওই জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করবেন তাঁরা, জানালেন মুখ্যমন্ত্রী।






















