Jyotipriyo Update: জ্যোতিপ্রিয়র চিকিৎসা নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কমান্ড হসপিটাল
জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা (Jyotipriyo Mallick's Treatment) নিয়ে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল কমান্ড হসপিটাল (Command Hospital)। 'শুধুমাত্র প্রতিরক্ষার সঙ্গে যুক্তদের চিকিৎসার জন্য কমান্ড হাসপাতাল। কমান্ড হাসপাতালে অন্যান্যদের চিকিৎসার জন্য অনেকাংশে সমস্যা তৈরি হয়', বাড়তি চাপের কথা জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কাল এই মামলায় শুনানির সম্ভাবনা রয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে যেদিন গ্রেফতার করা হয় এবং প্রথমবারের জন্য নিম্ন আদালতে পেশ করা হয়, সেই সময় আদালতের তরফে ভারপ্রাপ্ত বিচারক নির্দেশ দিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে কমান্ড হাসপাতাল মেডিক্যাল বোর্ড গঠন করবে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার জন্য যা প্রয়োজনীয় পদক্ষেপ তা গ্রহণ করতে হবে। সেই মোতাবেক বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কমান্ড হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে।




















