এক্সপ্লোর
Jhalda News: ঝালদা পুরসভা নিয়ে ফের আদালতের দ্বারস্থ কংগ্রেস। Bangla News
ঝালদা পুরসভা নিয়ে ফের আদালতের দ্বারস্থ কংগ্রেস। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ কংগ্রেস। জেলাশাসককে পুরসভার মাথায় বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ। রাজ্যের প্রশাসক বসানোর সিদ্ধান্তর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিন্হার। পরিবর্তে জেলাশাসককে পুরসভার দায়িত্ব সামলানোর নির্দেশ দেয় আদালত। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ কংগ্রেসের আইনজীবীদের। মামলা দায়েরের অনুমতি আদালতের, সোমবার শুনানির সম্ভাবনা।
আরও দেখুন





















