এক্সপ্লোর

Cooch Behar TMC: উপনির্বাচনে দিনহাটায় বিপুল ভোটে জয়ের পরেই পুরভোটের প্রস্তুতি তৃণমূলের | Bangla News

বিধানসভা উপনির্বাচনে কোচবিহারের দিনহাটায় রেকর্ড ভোটে জিতেছে তৃণমূল। গত বিধানভা নির্বাচনে যেখানে বিজেপি প্রার্থীর কাছে মাত্র ৫৭ ভোটে হেরেছিলেন উদয়ন গুহ, এবার সেই বিজেপিকেই হারিয়েছেন ১ লক্ষ ৬৪ হাজারের বেশি ভোটে। গত বিধানসভা ভোটে কোচবিহারের ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে, তৃণমূল জিতেছিল দুটিতে। উপনির্বাচনে জয়ের পর তা বেড়ে হয়েছে ৩। বিজেপি ৭ থেকে কমে হয়েছে ৬। আর এই ফলাফলকে হাতিয়ার করেই পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। শুক্রবার এই  নিয়ে বৈঠকে বসেছিল কোচবিহার জেলা তৃণমূলের কোর কমিটি। উপস্থিত ছিলেন দিনহাটার জয়ী তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, জেলা সভাপতি গিরিন্দ্রনাথ বর্মন, পার্থপ্রতিম রায়, রবীন্দ্রনাথ ঘোষ-সহ অন্যান্য নেতারা। 

কোচবিহারের তৃণমূল কংগ্রেস সভাপতি গিরিন্দ্রনাথ বর্মন জানিয়েছেন, ‘এই ফলাফলে আমরা উৎসাহিত, সমগ্র উত্তরবঙ্গে প্রভাব পড়বে। আগামী দিনে যে পুরভোট আছে, সেখানে বাড়তি অক্সিজেন জোগাবে। গত বিধানসভা নির্বাচনে দলের নেতারা নিজেদের মতো কাজ করেছি। এবার সঙ্গবদ্ধভাবে কাজ। দিনহাটা দেখিয়ে দিল, একসঙ্গে কাজ করলে ফল ভাল হয়।’

কোচবিহারের ৬টি পুরসভার সবকটির মেয়াদ ফুরিয়েছে। শেষবার সেগুলিতে তৃণমূলই ক্ষমতায় ছিল। তবে গত বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে দিনহাটার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু উপনির্বাচনের ফলের নিরিখে ১৬টি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে তৃণমূল।

দিনহাটার জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ বলেছেন, ‘বিধানসভা নির্বাচনের নিরিখে দিনহাটা পুরসভার ১৫টি ওয়ার্ডেই (১৬টি মোট) পিছিয়ে ছিলাম। এবার ১৬টি ওয়ার্ডেই আমরা এগিয়ে। এটা কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। আগামী পুরভোটে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।’

পাল্টা কোচবিহারের বিজেপি সহ সভাপতি প্রণব পাল বলেছেন, ‘এগুলি দিবাস্বপ্ন, দিনহাটায় ভোট হয়নি, গণতন্ত্রের হত্যা হয়েছে। ওই ফলাফলের প্রভাব কোথাও পড়বে না। পুরসভার ভোট হবে, বর্তমানে তারা কেমন কাজ করেছে, তার উপর বিচার করে মানুষ ভোট দেবে।’

ডিসেম্বরে কলকাতা ও হাওড়া পুরসভায় ভোটের সম্ভাবনা থাকলেও, বাকি পুরসভাগুলিতে কবে ভোট হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে কোচবিহারে তার তোড়জোড় শুরু করে দিয়েছে তৃণমূল।

ভিডিও জেলার

Nirmal Ghosh:
"বৈঠকে আমন্ত্রণ করেছিল, এসেছি, কী কথা হল...", বৈঠক থেকে বেরিয়ে কী বললেন নির্মল ঘোষ?

নিউজ রিল জেলার

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:
TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
Weather Update: উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget