এক্সপ্লোর

Covid Updates: শ্রাবণের শুরুতেই বক্রেশ্বর মন্দিরে মাস্কহীন ভক্তদের সমাগম, উধাও দূরত্ববিধিও

করোনায় তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। এই পরিস্থিতিতে শ্রাবণ মাসের প্রথম সোমবার বীরভূমের বক্রেশ্বর মন্দিরে উধাও করোনা বিধি। ভক্ত থেকে পাণ্ডা একাংশেরই মুখে নেই মাস্ক। মানা হচ্ছে না দূরত্ববিধিও। দেখা মেলেনি অবশ্য পুলিশের।

অন্যদিকে, বাংলাদেশের নাগরিকের জটিল রোগের সফল অস্ত্রোপচার সোনারপুরের বেসরকারি লিভার হাসপাতাল IILDS-এ।  যে পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয়েছে, তা কলকাতায় প্রথম বলে দাবি চিকিত্‍সকদের। আজ রোগীকে পর্যবেক্ষণে রেখে আগামীকাল ছেড়ে দেওয়ার কথা। মাঝে মধ্যেই জ্ঞান হারাতেন রোগী। কখনও কখনও জ্ঞান ফিরত ৫ দিন পর! কেন এমন হচ্ছে? কী রোগ? বহু ডাক্তার, বদ্যি দেখিয়েও রোগ ধরা পড়ছিল না। অবশেষে সোনারপুরের বেসরকারি লিভার হাসপাতাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস-এ জটিল রোগের সফল অস্ত্রোপচার হল রবিবার। বাংলাদেশের দর্শনার বাসিন্দা, ৪৭ বছরের আমিনুল ইসলামের গত ৬ মাস ধরে ভুগছিলেন। জ্ঞান হারালেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হত। তারপর আবার যে কে সেই। পরে রোগ ধরা পড়ে। জানা যায়, তিনি সিরোসিস অফ লিভারে ভুগছেন। কিন্তু জ্ঞান হারানোর কারণ তখন জানা যায়নি। রোগীকে কলকাতায় নিয়ে আসে পরিবার। ভর্তি করা হয় সোনারপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস-এ। হাসপাতাল সূত্রে খবর, সেখানেই পরীক্ষায় ধরা পড়ে, শরীরের দূষিত রক্ত পরিশোধিত হওয়ার পর যায় হৃদযন্ত্রে। কিন্তু এই রোগীর ক্ষেত্রে তা হচ্ছিল না। দেখা যায়, লিভারকে বাইপাস করে ৩টি শিরার মাধ্যমে রক্ত যাচ্ছে হৃদযন্ত্রে। ফলে ব্যাহত হচ্ছে রক্ত পরিশোধনের কাজ। দূষিত রক্ত মস্তিষ্কে যাওয়ার কারণে আচমকা জ্ঞান হারাচ্ছিলেন রোগী।শনিবার রোগীকে ভর্তি করা হয় সোনারপুরের আইআইএলডিএস-এ। কলকাতায় এমন অস্ত্রোপচার এই প্রথম বলে দাবি চিকিত্‍সকদের।

ভিডিও জেলার

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

সেরা শিরোনাম

News Live : উত্তরবঙ্গের একের পর এক ট্রেন বাতিল, বাসের জন্যেও হাহাকার, আজ কী পরিস্থিতি ?
উত্তরবঙ্গের একের পর এক ট্রেন বাতিল, বাসের জন্যেও হাহাকার, আজ কী পরিস্থিতি ?
Train Cancel : লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?
লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
Jalpaiguri News: মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল
মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget