এক্সপ্লোর
CPM Office Vandalised : মধ্যমগ্রামে সিপিএমের পার্টি অফিস ভাঙচুর ! কাঠগড়ায় তৃণমূল
মধ্যমগ্রামের কৃষ্ণমাটি এলাকায় মাঝরাতে সিপিএমের পার্টি অফিস ভাঙচুর। প্রতিবাদে সকালে মধ্যমগ্রাম-খড়িবাড়ি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন সিপিএম কর্মীরা। গত কয়েকদিন ধরেই তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান চলছে। এর মধ্যেই বামেদের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। গত ২৮ এপ্রিল, ১২ বছর পর, কৃষ্ণমাটি এলাকায় নিজেদের পার্টি অফিস পুনরুদ্ধার করে সিপিএম। সেই পার্টি অফিসে ভাঙচুর নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জেলার
আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
আরও দেখুন





















