BJP News: সাম্প্রতিক একের পর এক তোলাবাজির ঘটনা, অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে!
ABP Ananda LIVE: নিমতা থেকে বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্স। গত কয়েক মাসে একের পর এক তোলাবাজি, দাদাগিরিতে নাম জড়িয়েছে বিজেপির। বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সে ঢুকে দোকান বন্ধের হুঁশিয়ারি দিতে দেখা গেছিল বালিগঞ্জের যুব বিজেপি নেতা বিবেক ত্রিপাঠীকে। কুণাল ঘোষের পোস্ট করা ভিডিও-তে খোদ যাদবপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সম্পাদক অয়ন পালকে টাকা ফেরত দিতে দেখা গেছে। দাবি মতো তোলা না দেওয়ায়, প্রোমোটারকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে দমদমে। দলের নাম করে সিন্ডিকেট-তোলাবাজি রুখতে ফ্লেক্স দিতেও দেখা যায় কসবার ৩ নম্বর মণ্ডলের বিজেপির সভাপতিকে।
শমীক ভট্টাচার্য বলেছিলেন, 'যদি বিজেপির নাম করে কেউ সেই কাজ করে, তাহলে আমি বলব পুলিশকে উপযুক্ত ব্য়বস্থা নিতে, অবিলম্বে তাদের গ্রেফতার করতে।' শুভেনদু অধিকারী বলেছিলেন, 'কোনও গুন্ডাগর্দি চলবে না। নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই ব্লো দেম আপ, ভেঙে গুঁড়িয়ে দেব।' কিনতু, এসব বার্তায় কাজ হচ্ছে কই! শনিবার সন্ধেয় ফের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে এই ফার্টিলাইজার প্লান্টে চড়াও হয় ৪০-৪৫ জন দুষকৃতী। কর্মীদের হুমকি, মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে! ফলে প্রশ্ন উঠছে, বারবার বার্তায় তাহলে লাভ হচ্ছে কোথায়?





















