Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল। ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব। অন্ধ্রের বাপাটলা ও বিশাখাপত্তনমের মধ্যে ল্যান্ডফল। অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল। রাত ১.২৩ নাগাদ পুদুচেরির ইয়ানাম উপকূলে আছড়ে পড়ল 'অর্ণব'। ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'। অন্ধ্রের বাপাটলা ও বিশাখাপত্তনমের মধ্যে ঝড়ের দাপট। বেশ কয়েক ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল প্রক্রিয়া। ঝোড়ো হাওয়ায় উপড়ে গেছে বহু গাছপালা, বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। প্রবল বৃষ্টিতে অন্ধ্রের উপকূল সংলগ্ন বিভিন্ন এলাকায় জল জমেছে। 'অর্ণব'-এর জেরে ওড়িশার বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া। গজপতি, গঞ্জাম, রায়গাড়া, কোরাপুট, নওরংপুর, মালকানগিরি জেলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা। পুরী, খুর্দা, সম্বলপুর, দেওগড়, কালাহান্ডি, কান্ধামাল, নুয়াপাড়াতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি।






















