Cyclone Remal Update:আরও কাছে রেমাল, বকখালি-ঝড়খালিতে ঝোড়ো হাওয়ার তাণ্ডব।ABP Ananda Live
আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল'।রাত ১১ থেকে ১টার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'রেমাল'। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে 'রেমাল'। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ১১০-১২০ কিমি/ঘণ্টা। উপকূলবর্তী এলাকায় সন্ধে থেকে ১০০-১২০ কিমি বেগে ঝড়ের সতর্কতা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩৫ কিমি। সাগর দ্বীপ থেকে রেমালের দূরত্ব ১৬০ কিমি। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৮০ কিমি দূরে রেমাল
ধেয়ে আসছে রেমাল, কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। পঃ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা। কাল দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। কাল কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কাল বীরভূম, দুই দিনাজপুর, মালদায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কাল জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। কাল দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস






















