এক্সপ্লোর
DA Issue: বকেয়া DA-র দাবিতে ৭০ দিনে পড়ল রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান
বকেয়া DA-র দাবিতে ৭০ দিনে পড়ল শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। DA-আন্দোলনকারীদের নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে ১২ ঘণ্টা সরকারি দফতরে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। পরীক্ষার কারণে স্কুলগুলিতে কর্মবিরতি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। পাশাপাশি, রাজ্য সরকারকে চাপে রাখতে এবার সাঁড়াশি আক্রমণে নামতে চাইছেন DA-আন্দোলনকারীরা। আগামী ১০-১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেন DA-আন্দোলনকারীরা।
জেলার
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
আরও দেখুন





















