এক্সপ্লোর
DA Agitation: শহিদ মিনার চত্বর থেকে আচমকাই খুলে নেওয়া হল DA ধর্নামঞ্চ, 'অবস্থান চলবে', দাবি আন্দোলনকারীদের | ABP Ananda LIVE
ধর্মতলায় শহিদ মিনার চত্বর থেকে আচমকাই খুলে নেওয়া হল DA ধর্নামঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, মুখ্যমন্ত্রী রেড রোডে ধর্নায় বসার জন্য আগেই চাকরিপ্রার্থী ও DA-আন্দোলনকারীদের ধর্না তুলে নিতে বলা হয় পুলিশের তরফে। চাকরিপ্রার্থীরা ধর্না স্থগিত রাখলেও, সংগ্রামী যৌথ মঞ্চ অবস্থান চালিয়ে যাচ্ছিল। DA-আন্দোলনকারীদের অভিযোগ, গতকাল সেনাবাহিনী এসে সরে যেতে বলে। রাজ্য সরকারের চাপেই এই কাজ বলে সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ। যদিও DA-আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের ধর্না অবস্থানের আজ ৩৭৮ তম দিন। ১৬ দিন ধরে ধর্নামঞ্চে অনশনও করছেন তাঁরা। ধর্নামঞ্চ খোলা হলেও, তাঁদের অবস্থান ও অনশন চলবে।
জেলার
গ্রেফতার ইন্দ্রনীল সেন, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার।
সরকারি চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণা,গ্রেফতার অজিত মাহাতো
"রাহুল গান্ধীর মতো অপেক্ষা করুন, চুল-দাঁড়ি পেকে যাবে...", অভিষেককে নিশানা দিলীপ ঘোষের
"মুখ্যমন্ত্রীর গতিবিধির খবর রাখছে হোয়াটস অ্যাপ গ্রুপ", চাঞ্চল্যকর অভিযোগ অর্জুন সিং-র
অনুষ্ঠান থেকে ফেরার সময় কৌস্তুভের গাড়ির সামনে গো ব্যাক স্লোগান
আরও দেখুন





















