Darjeeling News : প্রবল বৃষ্টিতে ভাঙল দার্জিলিং টয় ট্রেনের হেরিটেজ স্ট্রাকচার ভেঙে দুর্ঘটনা
ABP Ananda LIVE : প্রবল বৃষ্টির মধ্যে দার্জিলিং টয় ট্রেন স্টেশনের ইঞ্জিন শেড ভেঙে দুর্ঘটনা। দুর্ঘটনায় বেশ কয়েকজন রেল কর্মী আহত হয়েছেন। স্টেশনের ঠিক বিপরীত দিকে হেরিটেজ স্ট্রাকচার ভেঙে দুর্ঘটনা। মূলত টয় ট্রেনের ইঞ্জিনগুলো এখানে রাখা থাকে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু-এক জায়গায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার জন্য জারি রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টিপাত হবে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া - এই জেলাগুলির দু-এক জায়গায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামীকাল সকাল পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। তবে কাল থেকে বৃষ্টি কমতে পারে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস।





















