এক্সপ্লোর

Train Derailed: ফের রাঙাপানি! একই জায়গায় কেন বারবার রেল দুর্ঘটনা? কোথায় গাফিলতি? উঠছে প্রশ্ন | ABP Ananda LIVE

ফের ফাঁসিদেওয়ার রাঙাপানি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মাথায় ফের রেল দুর্ঘটনা। এবার লাইনচ্যুত হল মালগাড়ির ২টি কন্টেনার। একই জায়গায় ফের কেন দুর্ঘটনা? প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। 'বার বার যা ঘটছে তা নিয়ে খুবই উদ্বিগ্ন', এক্স হ্যান্ডলে লিখলেন মুখ্যমন্ত্রী। 'রেলমন্ত্রী প্রচারপ্রিয় হলে এরকমই হয়', কটাক্ষ তৃণমূলের। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। 

ফের দার্জিলিঙের ফাঁসিদেওয়া। ফের রাঙাপানিতে রেল-দুর্ঘটনা। ১৭ জুন থেকে ৩১ জুলাই। মাঝে মাত্র দেড় মাস। মাত্র ৪৫ দিনের মাথায় এবার লাইনচ্যুত হল মালগাড়ি।

দুর্ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ। রেল সূত্রে খবর, নুমালিগড় তৈল শোধনাগারে ঢুকছিল মালগাড়িটি। সেই সময়ই মাঝের ২টি কন্টেনার লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় রাঙাপানি পাঁচ নম্বর গেট। দেখা দেয় যানজট। মালগাড়ির পিছনের অংশ মেই লাইনের ওপর থাকায় ওই লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ঘণ্টাখানেকের চেষ্টায় ট্রেনের পিছন দিকের কন্টেনারগুলি খুলে লাইন পরিষ্কার করে দেওয়া হয়। ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। এই নিয়ে গত দু’মাসে ৪ বার ঘটল ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবারই ঝাড়খণ্ডের চক্রধরপুরে দুর্ঘটনাগ্রস্ত হয় মুম্বই মেল। মৃত্যু হয় ২ জনের। গত ১৭ জুন এই রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষ হয়। মৃত্যু হয় ১০ জনের। মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন। এবার ফের রাঙাপানি।

বার বার দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন আজ (বুধবার) আর একটি রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গের একই ফাঁসিদেওয়ার রাঙাপানি এলাকায়। যেখানে মাত্র ৬ সপ্তাহ আগে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল! যা ঘটছে তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন!! একই জায়গায় বারবার কেন ঘটছে দুর্ঘটনা? কার গাফিলতির জের? প্রশ্ন উঠছে।

বার বার দুর্ঘটনা, বার বার মৃত্যু। আতঙ্কিত যাত্রীদের অভিযোগ, রেল এখন দুঃস্বপ্নের। কিন্তু ভারতীয় রেলের বিজ্ঞাপন দেখলে চোখ ধাঁধিয়ে যায়। যেখানে পণ্য পরিবহণের জন্যে বারো হাজার অশ্বশক্তির মালগাড়ির ইঞ্জিনের কথা বলা হয় ফলাও করে। কিন্তু বাস্তব? বিজ্ঞাপনী চমকের সঙ্গে বাস্তবের অমিল বিস্তর!

ভিডিও জেলার

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল? "MLAদের ভয় দেখিয়ে TMC থেকে দূরে রাখা হচ্ছে", বললেন কুণাল
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

সেরা শিরোনাম

ভুটানে হিমবাহ ধস, হুড়মুড়িয়ে জল ঢুকবে এ রাজ্যে? দার্জিলিং-ডুয়ার্সকে সতর্ক করলেন সাংসদ
ভুটানে হিমবাহ ধস, হুড়মুড়িয়ে জল ঢুকবে এ রাজ্যে? দার্জিলিং-ডুয়ার্সকে সতর্ক করলেন সাংসদ
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
Javed Khan: জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে হানা কমিশনের, কী প্রতিক্রিয়া ?
জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে হানা কমিশনের, কী প্রতিক্রিয়া ? "যারা শাসনে থাকে, তারা ধোয়া তুলসী পাতা.."
'আর এক-দেড় ঘণ্টার মধ্যে' ... উত্তরবঙ্গে মহাবিপদের আশঙ্কা, ভিডিও করে সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী
'আর এক-দেড় ঘণ্টার মধ্যে' ... উত্তরবঙ্গে মহাবিপদের আশঙ্কা, ভিডিও করে সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget