Beleghata: বেলেঘাটায় ৯০ বছরের বৃদ্ধা মায়ের মৃতদেহ আগলে রইলেন মেয়ে! | ABP Ananda Live
Beleghata: হাওড়ার (Howrah) পর এবার বেলেঘাটা (Beleghata)। ফের প্রিয়জনের দেহ আগলে বসে থাকার ঘটনা ঘটল শহরে। এবার বেলেঘাটার বদন রায় লেনে। বাবা ব্যবসায়ী মেয়েও পঞ্চাশোর্ধ্ব। জানা গিয়েছে, মা মারা যাওয়ার পরও অন্ত্যেষ্টিক্রিয়া (funeral) করেননি মেয়ে। বরং দেহ রেখে দিয়েছিলেন বাড়িতেই। ক্রমেই পচতে শুরু করে দেহ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বাইরেও। কটু গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন করেন মেয়েকে। তখনই তিনি জানান , তাঁর মা মারা গিয়েছে। প্রতিবেশীদের (neighbour) দাবি, মা মারা যাওয়ার পরও নির্বিকার ছিল মেয়ে। জল আনতেও যায় পাড়ায়। সেখানেই পড়শিদের প্রশ্নে বেরিয়ে আসে মায়ের মৃত্যুর কথা। প্রতিবেশীদের দাবি, তখনই মেয়ে জানায়, মায়ের মৃত্যু হয়েছে।





















