Dengue Death: কলকাতা ও হাওড়ায় ফের প্রাণ কাড়ল ডেঙ্গি। Bangla News
ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। কসবার কায়স্থপাড়ার বাসিন্দা চল্লিশোর্ধ্ব মহিলা ৫ সেপ্টেম্বর যোধপুর পার্কের নার্সিংহোমে ভর্তি হন। নার্সিংহোম সূত্রে খবর, আজ সকালে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করার পর কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়। মৃতের ছেলেও ডেঙ্গি আক্রান্ত হয়ে নার্সিংহোমে ভর্তি রয়েছেন। অন্যদিকে, হাওড়ার বেলুড়ের ভোটবাগানে ডেঙ্গি আক্রান্ত ৬ মাসের শিশুর মৃত্যু হয়েছে। ১ সেপ্টেম্বর ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ায়, ২ তারিখ ওই শিশুকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তার মৃত্যু হয়। এর ২ দিন আগে বেলুড়ের ভোটবাগান এলাকাতেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কৌশিক সদর নামে ২৯ বছরের এক সিভিল ইঞ্জিনিয়ারের।




















