Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED-র স্ক্যানারে মদন মিত্র। ২৯ জুলাই কামারহাটির বিধায়ককে তলব। আজ ও আগামীকাল মদন মিত্রর ২ পুত্র ও স্ত্রী-কে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মদন মিত্রদের ৩টি অ্যাকাউন্টের মধ্যে ২টিতে সন্দেহজনক লেনদেন। একাধিক পুরসভায় ১২৫ জনের চাকরির পিছনে কামারহাটি বিধায়কের সুপারিশ, দাবি ED-র। মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, 'কে তৃণমূল, কে বিজেপি সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে, তিনি যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন, তাঁকে আইনের সামনে আসতে হবে।' পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED-র স্ক্যানারে মদন মিত্র। ২৯ জুলাই সকাল ১১টায় কামারহাটির বিধায়ককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় আগেই মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে তলব করেছে ED। তলব অনুযায়ী CGO কমপ্লেক্সে এলেন মদন মিত্রর ছোটছেলে শুভরূপ মিত্র। আজ ও আগামীকালের মধ্য়ে হাজিরা দিতে বলা হয়েছে মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্রকেও। ব্যাঙ্কের নথি নিয়ে আসতে বলা হয়েছে মদন মিত্রর বড় ছেলে স্বরূপকেও।

















