এক্সপ্লোর

Anubrata Mandal: সুকন্যার মন্তব্যই হাতিয়ার, অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট ইডি-র

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে চার্জশিট। চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ২০৩ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। তার সঙ্গে প্রায় সাড়ে তিন হাজার পাতার নথিও রয়েছে। চার্জশিটে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) বয়ানকেই হাতিয়ার করেছে ইডি। চার্জশিটে উল্লেখ, দিল্লি যাওয়ার পথে শক্তিগড়ে অনুব্রতর খাওয়া-দাওয়ার প্রসঙ্গও উঠে এল চার্জশিটে। আদালতে অনুব্রতর জামিনের আর্জি খারিজ
 
বৃহস্পতিবার দিল্লির রাউস কোর্টে অনুব্রতর জামিনের আর্জি খারিজ হয়েছে। আসানসোল সেলে ফেরার আর্জিও খারিজ করে দিয়েছে আদালত। সেখানে চার্জশিট নিয়ে ঢিলেমির জন্য ভর্ৎসিতও হয় ইডি। তার পরই অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় তারা। আর তাতেই বীরভূমের তৃণমূল সভাপতির বিরুদ্ধে একাধিক যুক্তি খাড়া করেছে ইডি।
 
চার্জশিটে অনুব্রতর বিরুদ্ধে তাঁর মেয়ের মন্তব্যকে হাতিয়ার করেছে ইডি। ইডি জানিয়েছে, জিজ্ঞাসাবাদে সুকন্যা বলেন, "চেকবইয়ে সই করতে বলতেন বাবা। সই করে দিতাম। বাবাই সব জানে।" সুকন্যার এই বয়ানকেই অনুব্রতর বিরুদ্ধে হাতিয়ার করেছে ইডি। নামে-বেনামে অনুব্রতর অসংখ্য সম্পত্তির উল্লেখও রয়েছে ইডির চার্জশিটে। অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে ইডি জানিয়েছে, নামে-বেনামে অসংখ্য সম্পত্তি রয়েছে অনুব্রতর। এনামুল হকের সাহায্য়ে গরুপাচার করতেন তিনি। সেই বাবদ ১৮ কোটি টাকা জমা করা হয়েছিল ব্য়াঙ্কে। অনুব্রত এবং তাঁর পরিবারের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইডি। বলা হয়েছে, দু'টি চালকলের ডিরেক্টর সুকন্যা। আরও দু'টি সংস্থা এবং ২ কোটির সম্পত্তি পাওয়া গিয়েছে। এনামুল, আব্দুল লতিফের কাছ থেকে সায়গল হোসেনের মাধ্যমে 'প্রোটেকশন মানি' আসত বলে জানিয়েছে ইডি। গরুপাচার চক্র কী ভাবে চলত, তাও বিশদে জানিয়েছে ইডি।
 
নামে-বেনামে সম্পত্তি অনুব্রতর!
 
আসানসোল থেকে দিল্লি যাওয়ার পথে শক্তিগড়ে একটি হোটেলে ঢুকে প্রাতরাশ সেরেছিলেন অনুব্রত। সেখানে তৃণমূল নেতা এবং ঘনিষ্ঠদের সঙ্গে অনুব্রতর কথা হয় বলেও চার্জশিটে উল্লেখ করেছে ইডি। আচমকা দু'বছর পুরনো মামলায় অনুব্রতকে পুলিশের হেফাজতে নেওয়ার উল্লেখও রয়েছে। পাশাপাশি, প্রভাবশালী তত্ত্বে দুবরাজপুর-মামলারও উল্লেখ করেছে ইডি।

ভিডিও জেলার

BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

সেরা শিরোনাম

Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget