Shantanu: শান্তনুর একের পর এক সম্পত্তির উৎসের খোঁজে তল্লাশি ইডির | ABP Ananda LIVE
'বেনামে' বলাগড়ের বাদশা শান্তনু (Shantanu Banerjee), ইডির নজরে ঘনিষ্ঠরা । হুগলি, হাওড়া-জুড়ে সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা (Tmc Leader) শান্তনুর সাম্রাজ্য । বিলাসবহুল রিসর্ট, ধাবা, হোম স্টে, গেস্ট হাউস থেকে একের পর এক বাড়ি । কীভাবে কয়েক বছরের মধ্যে টিনের মোবাইল দোকান থেকে বিপুল সম্পত্তির মালিক? শান্তনুর একের পর এক সম্পত্তির উৎসের খোঁজে ম্যারাথন তল্লাশি ইডির । একইসঙ্গে বলাগড়ের চাঁদরায় শান্তনুর একটি গেস্ট হাউসে হানা দেয় ইডি। গঙ্গার ধারে ১০ কাঠা জমির ওপর এই গেস্ট হাউস। তালা ভেঙে সেখানে ঢুকে এদিন তল্লাশি শুরু করেন ইডি-র অফিসাররা। বন্দুক দেখিয়ে জমি কেড়ে নিয়ে গেস্ট হাউস বানানো
হয়েছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ





















