ED: শুক্রবার সকাল থেকে ফের অ্যাকশনে নামল ইডি। ABP Ananda Live
West Bengal News: শুক্রবার সকাল থেকে ফের অ্যাকশনে নামল ইডি (ED)। শহর ও শহরতলির একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবার আপার প্রাইমারিতে (Upper primary) নিয়োগ দুর্নীতি মামলায়, প্রাক্তন পার্শ্বশিক্ষকের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিউটাউনের পাথরঘাটার মাজার শরিফ মোড়ে আব্দুল আমিনের বাড়িতে পৌঁছে গেলেন ইডি-র অফিসাররা। সূত্রের খবর, তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ। এদিন তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে পৌঁছে যায় ইডির ৫ সদস্যের টিম। এর পাশাপাশি, নাগেরবাজারে এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের ফ্ল্যাটেও পৌঁছে যায় ইডি। স্থানীয় সূত্রে খবর, এলাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে ওই ব্যক্তির। ABP Ananda Live





















