এক্সপ্লোর

Election Commission: ১৪৪ ধারা জারি নির্বাচন কমিশনের, পথে পথে টহল পুলিশ বাহিনীর

দোরগোড়ায় পঞ্চায়েত ভোট (Panchayat Election)। পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই জেলায় জেলায় অশান্তি। মনোনয়নের শুরু থেকেই গ্রাম দখলের লড়াইয়ে ফুটছে বঙ্গ (West Bengal)। এই পরিস্থিতিতে কি, রাজ্য পুলিশ (West Bengal Police) দিয়ে সুষ্ঠু ও অবাধ পঞ্চায়েত ভোট সম্ভব? সেই পরিস্থিতিতে মনোনয়নে অশান্তি রুখতে ১৪৪ ধারা জারি করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। 

কী নিয়ম লাগু? 

শুক্রবার থেকে মনোনয়ন পর্ব শুরু হতেই জেলায় জেলায় সংঘর্ষ, অশান্তির ছবি ধরা পড়ে। গন্ডগোল আটকাতে আজ থেকে মনোনয়ন কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ৪ জনের বেশি জমায়েত করা যাবে না। মনোনয়ন কেন্দ্রে ঢুকতে পারবেন প্রার্থী-সহ ২ জন। কমিশন আগেই নির্দেশ দেয়, কোনও প্রার্থী মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না। করা যাবে না বাইক র‍্যালি। মনোনয়ন জমা দেওয়ার গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি 
করতে হবে। কীভাবে নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করতে হবে, তা নিয়ে আজ শিশির মঞ্চে প্রায় আড়াইশো জন নির্বাচনী পর্যবেক্ষককে নিয়ে বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা।

এদিকে, পঞ্চায়েতে মনোনয়ন পর্বের শুরু থেকেই অশান্তির অভিযোগ ঘিরে এবার স্বতঃপ্রণোদিত পদক্ষেপের পথে জাতীয় মানবাধিকার কমিশন। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছেন NHRC-র ডিজি। অশান্তির আশঙ্কা রয়েছে এমন স্পর্শকাতর কেন্দ্রগুলিকে চিহ্নিত করা হবে। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে NHRC। জানাল জাতীয় মানবাধিকার কমিশন।

 

অন্যদিকে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে জেলায় জেলায় শুরু হয়েছে পুলিশের রুট মার্চ। গ্রামবাংলার রাস্তাঘাটে টহল দেওয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন পুলিশ কর্মীরা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে গ্রামবাংলার পথে পথে টহল দিতে দেখা গেল পুলিশ বাহিনীকে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের মনে আস্থা ফেরানোর লক্ষ্যে কথাও বললেন পুলিশ কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন গ্রামগুলিতেও দেখা গেল একই ছবি। কাকদ্বীপের সিআই এবং হারউড পয়েন্ট কোস্টাল থানার ওসির নেতৃত্বে চলল পুলিশি টহল। কোনও রাজনৈতিক দল ভয় দেখালে, নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে সেখানে খবর দেওয়ার কথা বলেন ওসি। মনোনয়ন পর্ব শুরুর পর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ায়। শনিবারও বাঁকুড়ার পাত্রসায়রে বিজেপি প্রার্থীদের মনোনয়ন তোলায় বাধা দিতে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

মেজিয়ার লালবাজার মোহনা, ভুলুই, যুগিবাগ, কালিকাপুর-সহ একাধিক গ্রামে রুটমার্চ করতে দেখা যায় বাঁকুড়া জেলা পুলিশের বাহিনীকে। একইভাবে রুটমার্চ চলে বাঁকুড়ার ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায়। শাসক-বিরোধী অভিযোগ, পাল্টা অভিযোগে তেতে উঠছে লালমাটির জেলা। এলাকায় চাপা উত্তেজনা রুখতে এবার সিউড়ির বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেল সিউড়ি থানার পুলিশ ও র‍্যাফকে।

ভিডিও জেলার

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

সেরা শিরোনাম

Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget