TMC MLA: জাল নোট মামলায়, আরও বিপাকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, কী অভিযোগ ?
ABP Ananda LIVE : আরও বিপাকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক এবার জাল নোট মামলায় তার নাম জড়ালো বলেই জানা যাচ্ছে। মহেশতলা থানার একটি অস্ত্র মামলায় অস্ত্র আইনের যে মামলা হয়েছিল সেই তার তদন্তে নেমে ভোটের সময় টাকা বিলি হয়েছে এমন কথা জানতে পেরে তদন্ত যখন শুরু করা হয় তখন দেখা যায় যে, যে নোট বিলি করা হয়েছিল তাদের অধিকাংশই জাল নোট এবং সেই তথ্য কিন্তু তারা পান। পুলিশ সূত্রে খবর, যেটা জানা যাচ্ছে যে কালীতলা এলাকার তৃণমূল পার্টি অফিসে অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকার জাল নোট পাওয়া গিয়েছিল এবং এই যে নোটগুলি সম্পূর্ণ জাল।যা উদ্ধার করেছিল মহেশতলা থানার পুলিশ। ইতিমধ্যে আদালতে পুলিশের তরফে দিলীপের বিরুদ্ধে জাল নোট সংক্রান্ত নির্দিষ্ট যে ধারা রয়েছে তা যুক্ত করা করার একটা আবেদন করা হয়েছে এবং সেটা ইতিমধ্যে মঞ্জুর হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে।

















