Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
ABP Ananda LIVE : বীরভূমের রামপুরহাটে প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু। বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয় থেকে রবিবার সকালে উদ্ধার হয়েছে তাঁর দেহ। ইতিমধ্যেই আশিসের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আশিস ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার। রামপুরহাটের পাঁচ বারের বিধায়ক। তবে ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন তিনি। তৃণমূলের প্রবীণ নেতা। ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত রামপুরহাটের বিধায়ক। নিজের রাজনৈতিক কর্মকালে মমতার মন্ত্রিসভায় একাধিকবার ঠাঁই পেয়েছেন তিনি। স্কুলশিক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রীও ছিলেন তিনি। তবে এর চেয়ে বড় কোনও দায়িত্ব পাননি তিনি। অনুব্রত মণ্ডল বীরভূমের সভাপতি থাকাকালীন আশিস ছিলেন তাঁর সঙ্গী। তবে রাজ্যে পালাবদলের পর কালীঘাটপন্থী তৃণমূলের থেকে বেশ দূরত্ব তৈরি করেন তিনি। জুন মাসে জেলা তৃণমূলের চেয়ারম্যানের পদ ছেড়ে দেন। ছাড়েন বীরভূমের কোর কমিটির সদস্যপদও। জুলাই মাসে বৈঠক করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর তার ঠিক পরেই ঋতব্রত শিবিরের সঙ্গে বৈঠক অনুব্রতর এবং কালীঘাটের থেকে সরে দাঁড়ানো। তবে আশিস বন্দ্যোপাধ্যায় থেকেছেন একান্তে। শুধু তৃণমূল নয়, রাজনীতিতেও বিশেষ সক্রিয় হতে দেখা যায়নি তাঁকে। এই ঘটনায় মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছে প্রাক্তন বিধায়কের পরিবার। চোখে জল নিয়ে তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজনীতির জন্যই আমরা আজ জেঠুকে হারালাম। জোর হাত করে বলছি, এই রাজনীতিতে আমরা আর নেই।"
পড়ুন আরও খবর,
'আমাদের সরকার ডিএ-র পুরো বকেয়া দিয়ে দিয়েছে', বললেন মুখ্যমন্ত্রী
'বিগত সরকার যা করেনি, তা করতে চলেছি'। জাপানি সংস্থা 'জাইকা'-র জল প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ১২৯৬ কোটি টাকার জল প্রকল্পের সূচনা। 'দেশবিরোধী কাজকে মদত দেওয়া হত, জনবিন্যাস বদলে দেওয়া হয়েছিল'। 'BSF-এ জমি দিয়েছে বর্তমান সরকার'। 'অবৈধভাবে যাঁদের ওবিসি করা হয়েছিল, তাঁদের বাতিল করা হয়েছে'। 'প্রকৃত ওবিসি-রা সুযোগ পেতেন না, এবার স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে'। '২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শিক্ষক, পুলিশ মিলিয়ে ১ লক্ষের কাছাকাছি নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে'। 'কাল আয়ুষ্মান প্রকল্পের সূচনা করা হয়েছে'।
'যাঁরা আয়ুষ্মান প্রকল্পের মধ্যে আসতে পারলেন না, তাঁদের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমায় যুক্ত করা হবে'। '১০ লক্ষ ২০ হাজার পরিবারকে ৬০ হাজার টাকা করে দিয়েছি'। 'ICDS-এ শিশুদের খাবারের জন্য ১০ টাকা করা হয়েছে'। 'বকেয়া ডিএ খানিকটা দিয়েছিল আগের সরকার, আমাদের সরকার ডিএ-র পুরো বকেয়া দিয়ে দিয়েছে'। '১ কোটি মহিলাকে ৩০০০ টাকা করে দেওয়া হয়েছে'।
'আগের সরকারের আমলে পুরুষ, মৃত মানুষেরা লক্ষ্মীর ভাণ্ডার পেত'। 'আমাদের ঝাড়াই-বাছাই করতে সময় লেগেছে'। '১০ জুলাইয়ের মধ্যে আবেদনকারী ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকেছে'।





















