এক্সপ্লোর
Cooch Behar News: পুলিশের বাজেয়াপ্ত করা গাঁজার প্যাকেটের মধ্যে রাখা ছিল গ্রেনেড! ABP Ananda Live
পুলিশের বাজেয়াপ্ত করা গাঁজার প্যাকেটের মধ্যে রাখা ছিল গ্রেনেড। সেই প্যাকেট রাখা হয়েছিল কোচবিহার আদালতের মালখানায়। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি গাঁজার প্যাকেট বাজেয়াপ্ত করা হয়। দিনতিনেক আগে জানা যায়, আদালতের মালখানায় রাখা সেই গাঁজার প্যাকেটের মধ্যে মিলেছে একটি হ্যান্ড গ্রেনেড। তড়িঘড়ি জলপাইগুড়ির বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াডকে আনা হয়। তারা এসে গ্রেনেড নিষ্ক্রিয় করে। পুলিশ সূত্রে খবর, গ্রেনেডটি প্রতিরক্ষা মন্ত্রকের গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে তৈরি। গাঁজার প্যাকেটে করে পাচার হচ্ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।
জেলার
কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















