এক্সপ্লোর
Student Death: কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
নাকতলায় কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। সোমবার সকালে লেডি ব্রেবোর্ন কলেজের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁর নিজের ফ্ল্যাটেই মিলেছে দেহ। পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, গতকাল সবার সঙ্গে বিশ্বকাপ ফাইনালও দেখেছে ওই ছাত্রী। আজ ভোরবেলায় ডাকাডাকিতে সাড়া না পাওয়ায়, দরজা ভেঙে ঘরে ঢুকলেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকেরা। ঘটনায় ইতিমধ্যেই নেতাজিনগর থানা তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে, সেই ডায়েরিতে লেখা 'কেউ ভালবাসে না, কিছু করতে পারছি না'। পরিবারের দাবি, দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিল ওই ছাত্রী।
জেলার
"পুজো শেষ হতে অবৈধভাবে কিছু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে", বললেন দিলীপ ঘোষ
কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
"বক্সার বাঘিনী কি অন্তঃসত্ত্বা ছিল? NTCA-র আধিকারিকরা তদন্ত করছেন", বললেন বনমন্ত্রী
ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
"সিপিএম জানে আজ হোক বা কাল, ভোট বিজেপির", পুরভোট প্রসঙ্গে মন্তব্য সজল ঘোষের। BJP News
আরও দেখুন





















