Hooghly News: হুগলি ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! ABP Ananda Live
West Bengal News: হুগলির (Hooghly) পোলবায় (Polba) তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা। অভিযোগ, কারও সঙ্গে যোগাযোগ না রেখে, কোনও আলোচনা না করে নিজেরাই সব সিদ্ধান্ত নেন দুজনে। এমনকী পঞ্চায়েত প্রধানের সঙ্গে বিজেপির যোগাযোগ থাকার অভিযোগও উঠেছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান।
তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত। প্রধান, উপপ্রধান দু'জনেই তৃণমূলের। আর তাঁদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলই! হুগলির পোলবায় একেবারে প্রকাশ্যে চলে এল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব! তৃণমূলের পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও স্থানীয় কর্মীরা। হুগলির পোলবায় একেবারে প্রকাশ্যে চলে এল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব! তৃণমূলের পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও স্থানীয় কর্মীরা। তাঁদের কোনও কথা শোনেন না প্রধান ও উপপ্রধান। এমনকী পঞ্চায়েতের সাধারণ বৈঠকের দিনক্ষণও তাঁদের জানানো হয় না।























