এক্সপ্লোর
Howrah Fire: ফ্যাক্টরিতে রাখা একের এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়ায়, অনুমান দমকলের| Bangla News
হাওড়ার সাঁকরাইলে চিপসের ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন। কারখানার বিভিন্ন দেওয়াল জেসিবি মেশিন দিয়ে ভাঙা হয়েছে, সেখান থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে। চার ঘণ্টা পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের ১২ টি ইঞ্জিন। আরও কয়েকটি ইঞ্জিন কারখানার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে খবর। আগুন কীভাবে লাগল তা স্পষ্ট নয়। এসি মেশিন থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। প্রচুর ভোজ্য তেল, প্যাকেজিং-র সামগ্রী এবং গ্যাস সিলিন্ডার ছিল। একের এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে যায়। কারখানা প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে।
জেলার
অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















