এক্সপ্লোর
Vande Bharat: 'বেশি টাকা দিয়ে টিকিট কেটেও কেন মিলবে না পর্যাপ্ত পরিষেবা?' স্টেশনে তুমুল যাত্রী বিক্ষোভ
হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটির জেরে শুক্রবার সকালে হাওড়া থেকে ছাড়ল না বন্দে ভারত। বন্দে ভারতের যাত্রীদের নিয়ে রওনা দিল যুবা এক্সপ্রেস। স্পেশাল ট্রেন হলেও, বন্দে ভারতের মানের পরিষেবা না পাওয়ায় হাওড়া স্টেশনে তুমুল যাত্রী বিক্ষোভ। বেশি টাকা দিয়ে টিকিট কেটেও কেন মিলবে না পর্যাপ্ত পরিষেবা? কেন দেওয়া হবে নিম্নমানের কোচ? প্রশ্ন যাত্রীদের। যাত্রী নিরাপত্তার সঙ্গে কোনওভাবেই আপস নয়, জানাল রেল। কোচ পল্টালেও বাকি পরিষেবা একই থাকবে, আশ্বাস রেলের।
জেলার
রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
আরও দেখুন






















