এক্সপ্লোর
Howrah Fire : হাওড়ার ভোজ্য তেলের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কারণ ঘিরে ধোঁয়াশা । ABP Ananda Live
হাওড়ার (Howrah Fire) সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভোজ্য তেলের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলের ১৩ টি ইঞ্জিন। ঘটনাস্থলে যান হাওড়ার জেলাশাসক। এদিন ভোর সাড়ে ৫ টা নাগাদ আগুন লাগে। গুদামে প্রচুর পরিমাণ ভোজ্য তেল মজুত ছিল। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা গুদামটি। প্রায় পাঁচ হাজার বর্গফুট এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আগুন। দেড়-দু’ কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে ঘন কালো ধোঁয়া। সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কের ওই ভোজ্য তেলের গুদামে নাইট শিফটে কাজ হয় না। তালাবন্ধ গুদামে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
জেলার
"সরকার ক্ষতিপূরণও আদায় করবে", কোন প্রসঙ্গে বলেছিলেন মুখ্যমন্ত্রী? | ABP Ananda
আরও দেখুন






















