Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে ফের হল দেওয়াল লিখন
ABP Ananda LIVE : যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে ফের হল দেওয়াল লিখন। গত পরশু যেখানে সাদা রং করে দেওয়া হয়েছিল। তার উপরেই কার্ল মাক্সের নাম করে লেখা হয়েছে এসব। গত পরশুই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর বিশ্ববিদ্য়ালয়ের ভিতরের একাধিক বিতর্কিত দেওয়াল লিখন মুছে ফেলে কর্তৃপক্ষ। সেই নিয়ে হয় তরজা।
আরও খবর...
ফের অশান্ত পশ্চিম এশিয়ায়! আমেরিকা বনাম ইরানের সংঘর্ষে উত্তপ্ত এলাকা
এক মাসের শান্তি, ফের অশান্ত পশ্চিম এশিয়া। আমেরিকা বনাম ইরানের সংঘর্ষে উত্তপ্ত এলাকা। ইরানের উপর হামলায় টার্গেট রকেট লঞ্চার, দাবি আমেরিকার। হরমুজে হামলার ছক ছিল তেহরানের, দাবি ওয়াশিংটনের। হামলায় নিহত ইরানের সেনা ও সাধারণ নাগরিক, দাবি তেহরানের। পাল্টা জর্ডানের আমেরিকার জোড়া সেনাঘাঁটিতে হামলা ইরানের। হামলায় আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি, দাবি ইরানের। পশ্চিম এশিয়া অশান্ত হতেই আন্তর্জাতিক বাজারে চড়তে শুরু করল তেলের দাম। গতকালই ২ শতাংশ দাম বেড়েছে অপরিশোধিত তেলের।






















