Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
ABP Ananda LIVE : ABVP বনাম বাম। সংঘাতে উত্তপ্ত যাদবপুর। ABVP-র অভিযানে তুলকালাম। ভাঙল পুলিশের ব্যরিকেড। পাল্টা এইট-বি বাস স্ট্যান্ডের বামেদের মিছিল ঘিরেও উত্তেজনা।
"ক্যাম্পাসে শান্তি বজায় রাখাটা সবথেকে গুরুত্বপূর্ণ। যাদবপুর বিশ্ববিদ্যালয় অনেক ভাল কাজ করছে। কিন্তু ভাল কারণে শিরোনামে না এসে খারাপ কারণে যদি যাদবপুর বিশ্ববিদ্যালয় শিরোনামে আসে, সেটা কখনোই কাম্য নয়। কালকে যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি। কে বা কারা দোষী তাতে আমি যাচ্ছি না। আমরা যখন তদন্ত কমিটি করব, তারা সেটা দেখবে। আমার ইচ্ছে আছে একটা তদন্ত কমিটি করা। এখানে সমস্ত ক্যামেরা ফুটেজ আছে। ক্যাম্পাসে CCTV বসানো আছে। ক্যাম্পাসে পুলিশ চৌকি বসেনি কারণ ক্যাম্পাসে পুলিশ থাকবে না - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই সংস্কৃতি আমরা বজায় রাখতে চেয়েছিলাম। আমরা মনে করি ক্যাম্পাসে সবসময় পুলিশ থাকা বাঞ্ছনীয় নয়", আর কী জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য?





















