এক্সপ্লোর
Jalpaiguri News: গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা, বালককে পিষে দিল গাড়ি
গাড়ি চালানো শিখতে গিয়ে বালককে পিষে দিলেন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে জলপাইগুড়ির ময়নাগুড়িতে
ধুন্ধুমার। ক্ষিপ্ত জনতা ঘাতক গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়।
পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে
খবর, ময়নাগুড়ির দেবীনগর পাড়ায় মাঠের মধ্যে গাড়ি চালানো শিখছিলেন এক যুবক। সেইসময় সাইকেলে চড়ে বাড়ির পাশে দোকানে যাচ্ছিল ওই বালক। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি মাঠের বাইরে চলে এসে বালককে পিষে দেয়। এরপরই উত্তেজিত জনতা
গাড়ি জ্বালিয়ে দেয়। একঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ময়নাগুড়ি থানার পুলিশ।
জেলার
পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















