এক্সপ্লোর
Jalpaiguri : জলপাইগুড়ির ধূপগুড়িতে হাতির তাণ্ডবে আতঙ্ক
জলপাইগুড়ির ধূপগুড়িতে হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ২টো নাগাদ সোনাখালি জঙ্গল থেকে ১০ থেকে ১২টি হাতির পাল ঢুকে পড়ে মল্লিকশোভা গ্রামে। প্রথম এক গ্রামবাসীর বাড়িতে হানা দেয় হাতির পাল। বাড়ির বাসিন্দারা ঘুম থেকে ওঠে কোনওরকমে বেরিয়ে যেতে সমর্থ হন। তারপর তারা হানা দেয় আশপাশের বাড়িতে। চারটি বাড়ি হাতির তাণ্ডবে গুঁড়িয়ে যায়। দলে ছিল চার-পাঁচটি শাবকও। বাড়িতে রাখা খাবার খেয়ে হাতির পাল ফের জঙ্গলে ফিরে যায়। ফের হাতির পাল হানা দিতে পারে, এই আতঙ্ক রয়েছেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে আছে পুলিশ ও বন দফতরের কর্মীরা।
জেলার
সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















