Jayanta Singh: ১৬ জুলাই পর্যন্ত জয়ন্তদের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ক্লাবঘরে চ্যাংদোলা করে উইকেট দিয়ে নৃশংস মার। ১৬ জুলাই পর্যন্ত জয়ন্তদের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। 'ভিডিও সূত্রে ৮ জন চিহ্নিত, গ্রেফতার ৬'। 'নাবালককে অত্যাচারের ঘটনা ও অস্ত্র প্রশিক্ষণকাণ্ডে আরও ২ মামলা পুলিশের।' জানালেন ব্যারাকপুরের সিপি অলোক রাজোরিয়া।
ক্লাবঘরে চ্যাংদোলা করে তালিবানি অত্যাচার, উইকেট দিয়ে নৃশংস মার। ১৬ জুলাই পর্যন্ত জয়ন্তদের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। 'ভিডিও সূত্রে ৮ জন চিহ্নিত, গ্রেফতার ৬'। 'নাবালককে অত্যাচারের ঘটনা ও অস্ত্র প্রশিক্ষণকাণ্ডে আরও ২ মামলা পুলিশের।' জানালেন ব্যারাকপুরের সিপি অলোক রাজোরিয়া।
উপনির্বাচনে মানিকতলায় তুলকালাম। কল্যাণ চৌবেকে ঘিরে তৃণমূলের দফায় দফায় বিক্ষোভ। কাঁকুড়গাছিতে ভুয়ো ভোটার ধরতে তাড়া বিজেপি প্রার্থীর। মানিকতলায় বুথের কাছে যেতেই কল্যাণ চৌবেকে ঘিরে উত্তেজনা। কল্যাণ চৌবেকে ঘিরে রেখে স্লোগান তৃণমূল কর্মীদের। গাড়ি ঘিরে বিক্ষোভ, গাড়িতে লাথি তৃণমূলকর্মীদের। বিক্ষোভ এড়িয়ে বিজেপি প্রার্থীর গাড়ি বেরোতেই পিছনে ধাওয়া। হাতে ইট নিয়ে কল্যাণ চৌবের গাড়ি ধাওয়া তৃণমূল কর্মীদের।




















