Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
ABP Ananda LIVE : পুলিশি এনকাউন্টারে ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার সুজিত সিন্হার মৃত্যু। সাহিবগঞ্জ জেল থেকে ধানবাদ জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা। পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে গুলি চালিয়ে পালাবার চেষ্টা গ্যাংস্টার সুজিতের। পালিয়ে যাওয়ার সময়ই গুলি চালান হয়, ঘটনাস্থলেই মৃত্যু সুজিতের, দাবি পুলিশের।
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
পাল্টেছে সরকার। বিধানসভা নির্বাচনের পর নতুন বিজেপি সরকার একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে অন্যতম দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স নীতি'। কিন্তু তোলাবাজির অসুখ কি সেরেছে ? এই প্রশ্ন তুলে দিচ্ছে বিজেপি নেতাদের দ্বারা সংঘটিত বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা। তোলাবাজি রুখতে গত ৪৮ ঘণ্টার মধ্যে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য একের পর এক বার্তা দিয়েছেন। তোলাবাজি রুখতে বার্তা দিতে হচ্ছে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী দিলীপ ঘোষ থেকে মন্ত্রী অগ্নিমিত্রা পালকেও। অন্যদিকে, তোলাবাজি বন্ধ নিয়ে বিজেপির শীর্ষ নেতাদের এই বার্তাকেই কটাক্ষ করছে 'কালীঘাট তৃণমূল'।






















