এক্সপ্লোর

TMC: জীবনের ফোনের তথ্য উদ্ধারে দিল্লি থেকে CBI টিম এল

জীবনকৃষ্ণ সাহার (Jiban krishna Saha) ফোনেই কি লুকিয়ে দুর্নীতির তথ্য ? যাবতীয় কৌতুহলের কেন্দ্রবিন্দুতে থাকা তৃণমূল বিধায়কের জোড়া ফোনের ফরেন্সিক পরীক্ষার অনুমতি পেল সিবিআই (CBI)। ‘তৃণমূল বিধায়কের ২টি মোবাইল ফোনে প্রচুর তথ্য থাকতে পারে। সেই তথ্য খতিয়ে দেখতে ফোনের ফরেন্সিক পরীক্ষার প্রয়োজন’, আদালতে এমনটাই আর্জি জানায় সিবিআই। যে আবেদন মঞ্জুর হয়েছে। উল্লেখ্য, সিবিআই তল্লাশির সময় পুকুরে ২টি মোবাইল ফোন ফেলে দেন জীবনকৃষ্ণ সাহা। বেশ কয়েক ঘণ্টা ধরে পুকুর ছেঁচে মোবাইল দুটি শেষমেশ উদ্ধার করে সিবিআই।

জলে ফেলে দিলেও এখনও ঠিক আছে বিধায়কের দ্বিতীয় মোবাইল ফোন, সিবিআই সূত্রে খবর। অপর একটি মোবাইল অবশ্য পাওয়া গিয়েছিল ডাঙাতেই। একটি গাছের তলায়। দু'টি ফোন উদ্ধার করতে লেগেছিল প্রায় ৬৬ ঘণ্টা। প্রায় ৩ দিন ধরে তৃণমূল বিধায়কের ২ টি মোবাইল খুঁজতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নাকানিচোবানি তো খেতেই হয়েছিল সঙ্গে কার্যত জলেই গিয়েছে হাজার হাজার টাকা। পুকুর ছেঁচা সহ বিভিন্ন কাজ মিলিয়ে খরচ হয়েছে আনুমানিক ৫০ হাজার টাকা ।

গত শুক্রবার মুর্শিদাবাদের আন্দিতে, জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি শুরু করে সিবিআই। তাদের দাবি, ফোন দুটি বাজেয়াপ্ত করে টেবিলে রাখা ছিল। আচমকা গোয়েন্দাদের থেকে নিজের ২টি মোবাইল ফোন ছিনিয়ে সেগুলি বাড়ি লাগোয়া পুকুরে ছুড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক ! এরপরই শুরু হয় দক্ষযজ্ঞ পর্ব। কিন্তু কী এমন ডিজিটাল এভিডেন্স রয়েছে, যা নষ্ট করতে, পুকুরে ফোন ছুড়ে ফেলার মতো নাটকীয় পরিস্থিতি তৈরি করলেন জীবনকৃষ্ণ? সিবিআই দাবি, বড়ঞার বিধায়ক কখনও এজেন্টের মাধ্যমে, কখনও মিডলম্যানের মাধ্যমে, কখনও নিজেই চাকরিপ্রার্থীদের থেকে কোটি কোটি টাকা তুলেছেন। টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছেন। OMR শিট বিকৃত করে যোগ্য প্রার্থীদের প্রতারণা করেছেন। বিধায়কের বাড়ি থেকে এই সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে দাবি করেছে সিবিআই। 

নিয়োগ দুর্নীতির পাশাপাশি গরু পাচার মামলাতেও জড়িয়ে গিয়েছে। সূত্রের দাবি, জীবনকৃষ্ণ সাহা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। সূত্রের দাবি, বীরভূমের ইলামবাজার থেকে মুর্শিদাবাদের বড়ঞা হয়ে বাংলাদেশে গরু পাচার হত। জীবনকৃষ্ণের বিধানসভা বড়ঞা। CBI সূত্রে দাবি, এখান দিয়ে গরু নিয়ে যাওয়ার জন্য প্রোটেকশন দেওয়া ও সাহায্য করতেন জীবনকৃষ্ণ সাহা। 

ভিডিও জেলার

Gyanesh Kumar Row |
"Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget