Sujaykrishna Bhadra: সুজয়কৃষ্ণর মেডিক্যাল বোর্ড গঠনের জন্য ED কে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের
Sujaykrishna Bhadra: সুজয়কৃষ্ণ ভদ্রর মেডিক্যাল বোর্ড গঠনের জন্য ED কে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বোর্ড গঠন করে শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ইডিকে নির্দেশ আদালতের, আগামী বুধবার পরবর্তী শুনানি। 'আপনারা তো দিল্লি এইমস থেকে কাউকে আনবেন না, এখানে কমান্ড হাসপাতাল সহ আরও হাসপাতাল আছে'। 'সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা করুন', মন্তব্য বিচারপতির। কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে কী হবে?', প্রশ্ন সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীর। 'এসএসকেএম আছে তো, এখানকার অন্যতম সেরা হাসপাতাল, আপনি তো বাড়িতে নেই', মন্তব্য বিচারপতির। 'যে চিকিৎসককে দেখাতে চাইছে তাঁর অন্তত একটা প্রেসক্রিপশন দেখান', সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীকে প্রশ্ন বিচারপতির। 'নেই, এটা একটা জরুরি পরিস্থিতি, আমি আমার পছন্দমত হাসপাতালে চিকিৎসা করাতে চাই,' সওয়াল সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীর। বোর্ড গঠন করতে সাতদিন কেন লাগবে ? কালকেই করা হোক', সওয়াল সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীর। মুখ্যমন্ত্রী অসুস্থ হয়েছিলেন, সঙ্গে সঙ্গে হাসপাতালে বোর্ড গঠন করা হয়েছে', সওয়াল সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীর। 'উনি মুখ্যমন্ত্রী, আর আপনি একজন অভিযুক্ত', মন্তব্য বিচারপতির






















