Suvendu Kakali: সোশাল মিডিয়ায় গালাগালির অভিযোগ,নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ কাকলি ঘোষ দস্তিদারের
ABP Ananda LIVE : সোশাল মিডিয়ায় গালাগালির অভিযোগ। নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে নালিশ তৃণমূলত্যাগী NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। সোশাল মিডিয়ায় IT সেল থেকে যে অসভ্য গালাহাল দেওয়া হচ্ছে আমাকে ও আমার পরিবারকে, সেই নাম মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীরকে দিলাম। মুখ্যমন্ত্রী যথাযত শাস্তির ব্যবস্থা করবেন আশ্বাস দিয়েছেন।
বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ
বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। শরিকি বিবাদে মারধরের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। গোটা ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে এ নিয়ে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি রেখার। (Rekha Patra Assault Allegations)
সন্দেশখালিতে শরিকি বিবাদে জড়ালেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সন্দেশখালি থানার সাব ইনস্পেক্টর শাহজামান তরফদারকে প্রথমে ধাক্কা, তার পর আঙুল তুলে তর্ক করেন রেখা। শুধু তাই নয়, সন্দেশখালি থানার সাব ইনস্পেক্টরের জামার কলার ধরে বচসা করতেও দেখা যায় তাঁকে। ‘কী করবি?’, ‘কী করবি?’ বলে হুঙ্কার ছাড়তেও শোনা যায় তাঁকে। (BJP MLA Rekha Patra)






















