Kalyan Banerjee: "সাসপেনশন দেখিয়ে আমাকে আটকানো যায় না", বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee: লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড হওয়া প্রসঙ্গে খোদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "বেইমানকে বেইমান বলবই। তাতে যা আছে হবে। ফালতু কথা বলছে। কী মন্তব্য করেছি সেটা বলতে বলুন না। বেইমানদের বিরুদ্ধে আর বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে।" প্রসঙ্গত, লোকসভার বাদল অধিবেশন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড। মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরকারের পক্ষে তৃণমূল সাংসদকে সাসপেনশনের প্রস্তাব অর্জুন মেঘাওয়ালের। ভোটাভুটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেনশনের পক্ষেই সিলমোহর। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কাকলি ঘোষ দস্তিদার বলেন, "উনি নারী বিদ্বেষী। কখনও সদনের ভিতর, কখনও সংসদের (Parliament) বাইরে তিনি মহিলাদেরকে বারংবার অসম্মান করেন, গালিগালাজ করেন। আজকেও তার অন্যথা হয়নি। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন, তার প্রতিবাদে আজকে মাননীয় অধ্যক্ষের কাছে একটি অভিযোগ জমা দেওয়া হয়। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড হয়েছেন।"

















