Kaustav Bagchi: 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে', কটাক্ষ কৌস্তভের
চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল ছাড়ার পর কৌস্তভ বাগচী বলেন, 'আমি কালকেই শুনছিলাম, তৃণমূলের একজন বলেছেন নাকি, চন্দ্রিমা ভট্টাচার্য এই অফিসটা তুলে দেওয়ার ক্ষেত্রে টিপারের কাজ করেছে। ওই যেরকম মার্ডার কেসে লোকেরা টিপার হয় না। তো তৃণমূলের নেতারাই নাকি বলেছেন অফিসটা তুলে দেওয়ার ক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্য টিপারের কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে। একটা রাজনৈতিক দল শুধুমাত্র রোজগার করা যাদের উদ্দেশ্য ছিল, শুধুমাত্র পয়সা কামাব। কোনও নীতি নেই, নৈতিকতা নেই, যেখান থেকে যত আবর্জনা, যত জঞ্জাল সমস্ত নিয়ে একটা দল চালিয়েছে। পলিটিক্যাল সায়েন্সের ইতিহাসে তৃণমূল একটা আলাদা চ্যাপ্টার হয়ে থাকবে।' পাশাপাশি দলীয় পদ ছেড়ে বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য। কটাক্ষ কালীঘাট তৃণমূলের। কুণাল ঘোষ বলেন, 'মন্ত্রিত্বের সব পদে ছিলেন। তখন অভিমান হয়নি?'






















